বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টা ১০ মিনিটে তিনি বঙ্গভবনে পৌঁছান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। এসময় রাষ্ট্রপতির সহধর্মিনী অধ্যাপিকা রেবেকা সুলতানাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি বঙ্গভবনে যান।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।

এটি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতির সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ বলে জানা গেছে।

error: Content is protected !!