বান্দরবানে এনসিপির প্রার্থী: মং সা প্রূ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষের

ফরহাদ আহমদ সজল, বান্দরবান
প্রকাশ: ২ মাস আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, তিনি জানান, “আমরা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছি। আজ ১২৫ আসনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হলো। যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আসে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় উপস্থিত ছিলেন এনসিপির প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা। তারা বলেন, এ নির্বাচনে মনোনয়ন ফরম সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যার ফলে প্রায় দেড় হাজারের বেশি প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। ফলে তালিকায় নতুন মুখ এবং বৈচিত্র্যময় প্রার্থী দেখা যাবে।

ঘোষিত তালিকা অনুযায়ী, বান্দরবান ৩০০ নং আসনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বান্দরবান জেলা শাখার আহ্বায়ক মং সা প্রূ চৌধুরী

এনসিপি সূত্র জানিয়েছে, বাকি আসনগুলোর প্রার্থী ধাপে ধাপে ঘোষণা করা হবে। দল নির্বাচনপ্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

error: Content is protected !!