বান্দরবানে রাজনৈতিক শোক: সাবেক জেলা বিএনপি নেতার ইন্তেকাল

দেশ এডিশন | ফরহাদ আহমদ সজল, বান্দরবান
প্রকাশ: ২ মাস আগে

বান্দরবান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট কাজী মহতুল হোসাইন যত্ন আর নেই। তিনি ঢাকার জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার ইন্তেকালে বান্দরবানের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম এডভোকেট কাজী মহতুল হোসাইন যত্ন ৩ জানুয়ারি ১৯৬২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম কাজী মফিজুর রহমানের একমাত্র সন্তান। দীর্ঘদিন ধরে তিনি বান্দরবান সদর থানা এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন এবং জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তার স্থায়ী ঠিকানা ছিল চেয়ারম্যান পাড়া, ওয়ার্ড নম্বর ০৪, বান্দরবান পৌরসভা, থানা বান্দরবান সদর, জেলা বান্দরবান পার্বত্য জেলা।

মরহুমের মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আল্লাহ তাআলা মরহুম এডভোকেট কাজী মহতুল হোসাইন যত্নকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

error: Content is protected !!