বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে: সতর্ক করলেন মির্জা ফখরুল

প্রকাশ: ৩ মাস আগে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। এর মাধ্যমে তারা রাজনৈতিক ফায়দা নিতে চায়। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে বিভিন্ন মহল সক্রিয়। তারা বিভেদ তৈরি করে দলকে দুর্বল করতে চায়। নিজেদের মধ্যে কোনোরকম দ্বন্দ্ব বা বিভাজন সৃষ্টি করা যাবে না। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এ সময় তিনি রাজশাহী-১ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ব্যারিস্টার আমিনুল হক মানুষের জন্য কাজ করেছেন, এই এলাকার উন্নয়নে তার পরিবারের অবদান রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার সেই আসনে তার ভাই শরিফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়াতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলীয় নেতাকর্মীরা।

error: Content is protected !!