(বিসিবি) নতুন পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন রুবাবা দৌলা

খেলা প্রতিবেদক │ দেশ এডিশন
প্রকাশ: ৩ মাস আগে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন কর্পোরেট অঙ্গনের পরিচিত মুখ রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবসায়ী ইসফাক আহসানের স্থলাভিষিক্ত হয়ে রুবাবা দৌলাকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বর্তমানে রুবাবা দৌলা ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটান অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দেশের দুই শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোনএয়ারটেল-এ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন।

কর্পোরেট জগতের পাশাপাশি রুবাবা দৌলা দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গেও সম্পৃক্ত। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও যুক্ত ছিলেন।

রুবাবার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিসিবির পরিচালনা পর্ষদে কর্পোরেট ও প্রশাসনিক অভিজ্ঞতার একটি নতুন মাত্রা যুক্ত হলো বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।


🏏 দেশ এডিশন
খেলার প্রতিটি স্পন্দনে, সময়ের সঙ্গে দেশ এডিশন।

error: Content is protected !!