মনোনয়ন প্রত্যাহার করলেন লক্ষ্মীপুর-১ আসনের জামায়াত প্রার্থী

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক সমঝোতা, জোটগত সিদ্ধান্ত এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় জামায়াত নেতারা জানান, দলীয় কৌশল ও বৃহত্তর রাজনৈতিক সিদ্ধান্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে জামায়াত ইসলামের পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী বলেন,
“দলীয় সিদ্ধান্ত ও জোটগত রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং সংগঠনের বৃহত্তর স্বার্থে নেওয়া কৌশলগত পদক্ষেপ।”

তিনি আরও বলেন, লক্ষ্মীপুর-১ আসনে জোটগত লক্ষ্য বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন

এদিকে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের খবরে লক্ষ্মীপুর-১ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে এবং প্রতিদ্বন্দ্বিতার চিত্র আরও স্পষ্ট হবে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-১ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

error: Content is protected !!