ময়মনসিংহে সেনাবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার │ মোঃ আবু সাইদ
প্রকাশ: ১ মাস আগে

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বলাইবাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড বিভিন্ন ধরনের অ্যামুনিশন, ইয়াবা ও হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রাত আনুমানিক ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা অস্ত্র ও মাদকসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

error: Content is protected !!