মান্দায় ধর্মীয় উৎসবে পুণ্যার্থীদের ব্যাপক উপস্থিতি

আরিফ হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি | দেশ এডিশন:
প্রকাশ: ২ দিন আগে

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী ঠাকুরমান্দা এলাকার শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরে রাম নবমী উপলক্ষে ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।

মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তরা অংশগ্রহণ করেন। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও এ উপলক্ষে স্থানীয়ভাবে একটি মেলার আয়োজন করা হয়, যা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে।

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর এ উৎসবে বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা আসেন এবং ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করেন। অনেক ভক্ত কয়েকদিন অবস্থান করে ধর্মীয় আচার পালন করেন।

উৎসব উপলক্ষে মন্দির এলাকায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সার্বিক সহযোগিতায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!