মির্জাপুরে জুলাই যোদ্ধাদের সম্মাননা ও আলোচনা অনুষ্ঠান

আনোয়ার হোসেন (আবিদ), মির্জাপুর, টাঙ্গাইল | দেশ এডিশন
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মির্জাপুর-এ “রক্তের সিঁড়ি বেয়ে অর্জিত নতুন বাংলাদেশে জুলাই যোদ্ধাদের ভূমিকা ও করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে মির্জাপুর উপজেলা অডিটোরিয়াম কক্ষে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী

বক্তারা জুলাই আন্দোলনের চেতনা, শহীদদের আত্মত্যাগ, নতুন বাংলাদেশের স্বপ্ন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনা রক্ষা করা সবার দায়িত্ব। জুলাই আন্দোলনের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মত দেন তারা।

সভায় সভাপতিত্ব করেন জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল মামুন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সুজন মিয়া, যিনি নিজেও একজন জুলাই যোদ্ধা।

আলোচনা সভায় জুলাই যোদ্ধাদের অভিভাবক, স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জুলাই যোদ্ধাদের সম্মাননা স্বরূপ তাদের হাতে ক্রেস্ট ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে ডা. আজিজ ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার

error: Content is protected !!