মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই ইসরাইল ইরানে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, এই হামলা যৌথভাবে পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান-এর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে পাল্টা আক্রমণের আশঙ্কায় ইসরাইল দেশজুড়ে জরুরি বিধিনিষেধ আরোপ করেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, প্রয়োজন ছাড়া সব শিক্ষামূলক কার্যক্রম, জনসমাবেশ ও অন্যান্য বড় আয়োজন আপাতত স্থগিত থাকবে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে এবং কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে।
দেশ এডিশন পর্যবেক্ষণ করছে পরিস্থিতি। বিস্তারিত আসছে…