রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ আপাতত স্থগিত করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার আদালত এ সংক্রান্ত স্থগিতাদেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। শুনানিতে তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।
এর আগে, রোববার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্ট পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। তবে সর্বশেষ আদেশে সেই নির্দেশনা কার্যকর থাকছে না বলে জানা গেছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া ও নির্দেশনার দিকে নজর রাখছেন

error: Content is protected !!