ঝালকাঠির রাজাপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আংগারিয়া ড্রেনেজ উপ-প্রকল্পের অন্তর্ভুক্ত বেড়িবাঁধ নির্মাণ ও খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ মার্চ ২০২৬) সকালে উপজেলার আংগারিয়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
প্রকল্পের আওতায় প্রায় ৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ এবং ২৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।