নির্বাচনের প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসার ঘোষণা দিয়েছেন আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, প্রচারণা শেষ হওয়ার পর “শেষ ফিনিশিং” তারা দেবেন।
পোস্টে বলা হয়, নির্বাচনের ঠিক একদিন আগে বিশেষ এই লাইভ আয়োজন অনুষ্ঠিত হবে। সেখানে একসঙ্গে তিনজন উপস্থিত থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও জানান, লাইভটি অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি রাত ৯টায়। পোস্টে সমর্থক ও অনুসারীদের লাইভে যুক্ত থাকার আহ্বানও জানানো হয়।
ঘোষণাটি ঘিরে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনপূর্ব সময় হওয়ায় এই লাইভে কী বার্তা আসতে পারে—তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনলাইন মহলে।