শরণখোলায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন শহীদ তিতুমীর একাডেমির

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: মোঃ তাইজুল ইসলাম
প্রকাশ: ৩ ঘন্টা আগে

শরণখোলা উপজেলা–এ অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে শহীদ তিতুমীর একাডেমি। এ প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— নিতু, জোয়া, স্নেহা ও হাসিব। তাদের এই কৃতিত্বপূর্ণ সাফল্যে বিদ্যালয় পরিবারে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা রিপাত ইসলাম মিতু বলেন,
“আমরা শিক্ষার্থীদের নিয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করেছি। সেই পরিশ্রমের ফল হিসেবেই আজকের এই সাফল্য। আমরা ভীষণ আনন্দিত।”
তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলের মঙ্গল প্রত্যাশা করেন।

এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় শিক্ষা মহলেও বিষয়টি ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে বলে জানা গেছে।

error: Content is protected !!