শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দিন কালু

উজ্জ্বল হোসেন | উপজেলা প্রতিনিধি ,শরীয়তপুর
প্রকাশ: ৬ ঘন্টা আগে

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ সরদার এ কে এম নাসির উদ্দিন কালুকে শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জেলার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

সরদার এ কে এম নাসির উদ্দিন কালু শরীয়তপুর-১ (জাজিরা) আসন থেকে তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে তিনি দলমত নির্বিশেষে জেলার মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলার প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে সরদার এ কে এম নাসির উদ্দিন কালু অন্যতম। তার অভিজ্ঞতা জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

তার এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে শরীয়তপুর জেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলেও মনে করছেন স্থানীয়রা।

error: Content is protected !!