শরীয়তপুরে যৌথ অভিযানে ধরা পড়লেন একজন

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের পশ্চিম আটপাড়া এলাকায় যৌথ অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (গতকাল) রাতে শরীয়তপুর সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তি রেজাউল (স্থানীয়ভাবে বুলেট খালাসী নামে পরিচিত)। অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
শরীয়তপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। শরীয়তপুরকে মাদকমুক্ত না করা পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ

error: Content is protected !!