নওগাঁ জেলার মান্দা উপজেলায় শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতিবিলম্বে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মান্দা উপজেলা শাখা।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মান্দা উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বরের রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চৌরাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। সেখানে বক্তারা শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান এবং দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান (সভাপতি, মান্দা উপজেলা পশ্চিম), মোঃ রোমান ইসলাম (সভাপতি/দায়িত্বশীল, মান্দা থানা পূর্ব) এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুস শুকুর আমানুল্লাহ (অফিস সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর)।
এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম (সাবেক সভাপতি, মান্দা উপজেলা ছাত্রশিবির) এবং মোঃ সেলিম রেজা (সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মান্দা উপজেলা শাখা)সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “অনতিবিলম্বে শাকসু নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে যদি টালবাহানা করা হয়, তাহলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”