শেখ হাসিনা ও ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

দেশ এডিশন | নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

টানা শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য হয়েছে আজ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-একের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ (রোববার) এ আদেশ দেবেন।

মামলায় প্রসিকিউশন পাঁচটি অভিযোগ এনেছে। অভিযোগের মধ্যে রয়েছে বেআইনি আটক, অপহরণ, নির্যাতন এবং গুম রাখা। ১৩ আসামির মধ্যে তিনজন গ্রেপ্তার রয়েছেন। গত ৯ নভেম্বর উপস্থিত আসামিরা অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। পলাতক আসামিদের হয়ে আইনজীবী হাসান ইমাম ও আমির হোসেনসহ অন্যান্য আইনজীবী ডিসচার্জ চেয়ে আবেদন করেন।

প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও শাইখ মাহদী। আদালত অভিযোগ গঠনের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

error: Content is protected !!