শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ মাস আগে


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকে দেওয়ারও চেষ্টা করেছিলেন।

চিফ প্রসিকিউটর আরও বলেন, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী ও সাধারণ জনগণ সেই উসকানিতে সাড়া দেয়নি। তিনি মন্তব্য করেন, “বাংলাদেশের সেনাবাহিনী দেশের সংবিধান ও রাষ্ট্রের প্রতি অনুগত। তারা কোনো ষড়যন্ত্রে পা দেয়নি।”

error: Content is protected !!