শেরপুর জেলা পরিষদের প্রশাসক হলেন এবিএম পলাশ

জান্নাতুল বাকী, (শেরপুর):
প্রকাশ: ৪ ঘন্টা আগে

শেরপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ। সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তাকে এ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, শেরপুর জেলার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা হবে। উন্নয়নমূলক কাজগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

ঢাকা থেকে সরাসরি শেরপুরে এসে দায়িত্ব গ্রহণ করলে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে শেরপুর জেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

error: Content is protected !!