শেরপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

জান্নাতুল বাকী, শেরপুর:
প্রকাশ: ৫ দিন আগে

“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শেরপুর জেলা সভাপতি আশরাফুজ্জামান মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাত এবং জামালপুর জেলা সেক্রেটারি আসাদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন ও সাবেক সভাপতি জাকারিয়া মোল্লা। র‍্যালিতে সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা সভাপতি মো. জুবায়ের আনসারী।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা গঠনের পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে সংগঠনের দীর্ঘ সাংগঠনিক পথচলা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরা হয়।

error: Content is protected !!