সরকারি সিদ্ধান্তে অবসরে ৫ অতিরিক্ত আইজিপি

দেশ এডিশন অনলাইন ডেস্ক:
প্রকাশ: ৪৮ minutes ago

নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অবসরে পাঠানো অন্য চারজন অতিরিক্ত আইজিপি হলেন— আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ও মো. তওফিক মাহবুব চৌধুরী।

তাদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয়ে ন্যস্ত আছেন। এছাড়া মো. মাসুদুর রহমান মিয়া পুলিশ অধিদপ্তর ঢাকায় টিআর পদে দায়িত্ব পালন করছিলেন এবং তওফিক মাহবুব চৌধুরী রাজশাহীর সারদায় অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

বিধি অনুযায়ী তারা অবসরজনিত সকল সুবিধা প্রাপ্য হবেন এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

error: Content is protected !!