স্বাস্থ্য সুরক্ষায় রাজারহাটে দিনব্যাপী সচেতনতা কর্মসূচি

দেশ এডিশন / হাফিজুর রহমান / রাজারহাট (কুড়িগ্রাম):
প্রকাশ: ৫ ঘন্টা আগে

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামের রাজারহাটে “ক্লিনিং স্যাটারডে” উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাজারহাটের উদ্যোগে হাসপাতাল চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতাল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গোলাম রসুল রাখি। এছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আশপাশ পরিষ্কার রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গোলাম রসুল রাখি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

error: Content is protected !!