চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্টে জারি করা রুলের শুনানি মঙ্গলবার শেষ হয়েছে।
বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য ৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন।
এই রায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চলমান চুক্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।