হাদি হ ত্যা মা*/ম*লা: তদন্ত আরও জোরদারে আদালতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় অধিকতর তদন্ত করে আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-কে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, আদালত মামলাটি পুনঃতদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ডিবির অভিযোগপত্র নিয়ে অসন্তোষ

জানা যায়, হাদি হত্যা মামলায় ১৭ জনকে আসামি করে গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযোগপত্র দাখিল করে। তবে ওই অভিযোগপত্র নিয়ে ইনকিলাব মঞ্চ অসন্তোষ প্রকাশ করেছে।

মামলাটির শুনানি গত সোমবার হওয়ার কথা থাকলেও অভিযোগপত্র পর্যালোচনার জন্য মামলার বাদী পক্ষ সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং বৃহস্পতিবার দিন ধার্য করেন।

বাদীর নারাজি দাখিল

বৃহস্পতিবার অভিযোগপত্র নিয়ে অসন্তোষ জানিয়ে মামলার বাদীপক্ষ আদালতে নারাজি দাখিল করেন। বাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল

আদালত উভয়পক্ষের শুনানি শেষে মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেন এবং আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন।

error: Content is protected !!