হাদিকে হ -ত্যা করা হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে: ডিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ মাস আগে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

ডিবি প্রধান জানান, হাদি হত্যার ঘটনায় পলাতক ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। তিনি আরও বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট দেওয়া হয়েছে।

শফিকুল ইসলাম হাদি হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রতিহিংসার কারণ থাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে উল্লেখ করেন। এছাড়া, অভিযুক্ত ফয়সালের ভিডিওবার্তা নিয়ে তিনি বলেন, “ভিডিওবার্তা দিতেই পারে, কিন্তু তার হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।”

error: Content is protected !!