হালিশহরে পারিবারিক বিরোধে বোনকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, দেশ এডিশন | চট্টগ্রাম:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেনোয়ারা বেগম (৪৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাইয়ের বিরুদ্ধে। সোমবার (২ মার্চ) দিবাগত রাতে থানার ঈদগাঁ বড় পুকুর দক্ষিণ পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ছেনোয়ারা বেগম ঈদগাঁ এলাকার সাবের আহমদের স্ত্রী। সোমবার রাতে তাঁর ভাই বোনের বাসায় যান। একপর্যায়ে পারিবারিক বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে ছেনোয়ারাকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হন অভিযুক্ত ভাই। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাৎক্ষণিকভাবে তাঁর নাম জানা যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

হালিশহর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে জেনেছি পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

error: Content is protected !!