৩ দিনেও বিক্রি হয়নি ‘কন্যা’ সিনেমার একটি টিকিট!

দেশ এডিশন বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৪ মাস আগে

শুক্রবার দেশের ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রফিকুল ইসলাম খান পরিচালিত সিনেমা ‘কন্যা’। মুক্তির পর ১০টি সিঙ্গেল স্ক্রিন ও একটি মাল্টিপ্লেক্সে—লায়ন সিনেমাসে—প্রদর্শিত হচ্ছে ছবিটি।

তবে মুক্তির তিন দিন পেরিয়ে গেলেও আশানুরূপ সাড়া মেলেনি দর্শকের কাছ থেকে। বিশেষ করে রাজধানীর লায়ন সিনেমাসে এখনো পর্যন্ত একটিও টিকিট বিক্রি হয়নি!

প্রেক্ষাগৃহ সূত্রে জানা যায়, প্রতিদিন দুটি করে শো চলছে ‘কন্যা’র—একটি বিকেল ৪টায় এবং অন্যটি সন্ধ্যা সাড়ে ৭টায়। কিন্তু গত দুই দিনে চারটি শো শেষ হলেও একটি টিকিটও বিক্রি হয়নি, দর্শকশূন্য অবস্থায় প্রদর্শিত হয়েছে সবগুলো শো।

লায়ন সিনেমাসের ম্যানেজার হায়দার আলী বলেন,

“সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কোনো ছবিই চলছে না। ‘ব্যাচেলর ইন ট্রিপ’, ‘বান্ধব’, ‘সাত ভাই চম্পা’—সবাই একই পরিণতি বরণ করেছে। এখন ‘কন্যা’র অবস্থা আরও ভয়াবহ, একটি টিকিটও বিক্রি হয়নি।”

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, প্রেক্ষাগৃহে দর্শক সংকটের এই পরিস্থিতি বাংলাদেশের সিনেমা শিল্পের জন্য এক বড় চ্যালেঞ্জ। নির্মাতাদের মানসম্মত গল্প ও নতুন প্রজন্মের দর্শক আকর্ষণে ভিন্নধর্মী প্রচারণার দিকে মনোযোগী হওয়া প্রয়োজন।

error: Content is protected !!