৫ শরিয়াহভিত্তিক ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, গঠিত হচ্ছে একীভূত বৃহৎ ইসলামী ব্যাংক

দেশ এডিশন অর্থনীতি ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

বাংলাদেশের ব্যাংক খাতে বড় ধরনের পরিবর্তন আনল কেন্দ্রীয় ব্যাংক। সমস্যাগ্রস্ত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ (বোর্ড) ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৬ নভেম্বর) ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বোর্ড ভেঙে দেওয়া ব্যাংকগুলো হলো —
 এক্সিম ব্যাংক
 সোশ্যাল ইসলামী ব্যাংক
 ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
 ইউনিয়ন ব্যাংক
 গ্লোবাল ইসলামী ব্যাংক

সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এসব ব্যাংকের মধ্যে চারটির মালিকানায় ছিলেন ব্যবসায়ী এস আলম, আর একটি ব্যাংকের মালিকানায় ছিলেন নজরুল ইসলাম মজুমদার। ওই সময়ে ব্যাংকগুলো থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এর ফলে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবং অনেক গ্রাহক তাদের আমানতের টাকা ফেরত পেতে সমস্যায় পড়েন।

বর্তমান সংকট নিরসন ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক এই একীভূতকরণ উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এই প্রস্তাবে সরকারও সম্মতি দিয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকরা বলছেন, একীভূত ব্যাংক গঠনের মাধ্যমে ইসলামী ব্যাংকিং খাতে একটি নতুন কাঠামো তৈরি হতে পারে, তবে প্রকৃত সংস্কার ছাড়া এই পদক্ষেপ টেকসই হবে না।

সূত্র: বাংলাদেশ ব্যাংকের প্রেরিত নোটিশ ও সংশ্লিষ্ট ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

error: Content is protected !!