আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরপুরে জনমত গঠনের লক্ষ্যে বিশাল নির্বাচনী মিছিল ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মিছিলটি উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে নাগরপুর সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জোট সমর্থিত প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ-এর পক্ষে এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনায় নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসনের প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সরদার আশরাফ, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মো. জাকির হোসেনসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জোট প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সমর্থক অংশগ্রহণ করেন।