নি ষি দ্ধআওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কড়া নজরদারি

আনোয়ার হোসেন:
প্রকাশ: ৩০ minutes ago

রাজনৈতিক কার্যক্রমে আইনি নিষেধাজ্ঞা থাকার দেড় বছরেরও বেশি সময় পর, দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে নিজেদের উপস্থিতি তুলে ধরার নানা সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন আওয়ামী লীগের তৃণমূল ও মধ্যম সারির কর্মীরা। ২৩ জুন (মঙ্গলবার) দলটির প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে কেউ যাতে কোথাও বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে ব্যাপারে অত্যন্ত সজাগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু সাইবার মনিটরিংয়েই সীমাবদ্ধ নেই, বরং মাঠপর্যায়ে গোয়েন্দা নজরদারি দ্বিগুণ করেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। গতকাল এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে বা বিশৃঙ্খলা করলে কঠোর আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা জমায়েত থেকে বেশ কয়েকজনকে আইডেন্টিফাই করে প্রাথমিক আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

দলটির অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে, কেন্দ্রীয় নেতারা আপাতত ভার্চুয়াল মাধ্যমেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখছেন। দলের শীর্ষনেত্রী শেখ হাসিনা এবার ভার্চুয়ালি যুক্ত হয়ে একটি বিশেষ আলোচনা সভায় অংশ নেবেন। তবে বিদেশে থাকা একাধিক কেন্দ্রীয় নেতার পক্ষ থেকে মাঠপর্যায়ের কর্মীদের জন্য কিছু কৌশলগত নির্দেশনা দেওয়া হয়েছে। বড় কোনো শোডাউন বা সংঘাতপূর্ণ কর্মসূচিতে না গিয়ে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে ছোট ছোট ‘পকেট মিটিং’ বা চা-চক্রের মাধ্যমে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এই রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে জানান, ভার্চুয়াল দুনিয়ার নিরাপদ দেয়াল পেরিয়ে রাজপথের ঝুঁকিপূর্ণ বাস্তবতায় পা রাখা দলটির জন্য মোটেও সহজ হবে না। একদিকে আইনি নিষেধাজ্ঞা ও গ্রেপ্তারের ভয়, অন্যদিকে দীর্ঘদিনের ক্ষমতার দাপট হারিয়ে ফেলা সাধারণ কর্মীদের মনোবল ফিরিয়ে আনা—এই দুই চ্যালেঞ্জ পাড়ি দেওয়া দলটির জন্য বড় পরীক্ষা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, যেকোনো ধরনের উসকানিমূলক বা রাষ্ট্রবিরোধী কনটেন্ট ছড়ানো রোধ করতে সাইবার ক্রাইম ইউনিটগুলো ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে। সার্বিকভাবে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

error: Content is protected !!