আজ দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ৩ ঘন্টা আগে

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রাতেই তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এ অংশ নেবেন তিনি। সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

সফরকালে আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার ও গণতন্ত্রবিষয়ক বিভিন্ন সেমিনার ও আলোচনায় অংশগ্রহণ করবেন আসিফ মাহমুদ। এছাড়া দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সমাজে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এদিকে, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত কয়েকটি সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক ও কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

error: Content is protected !!