জেনে নিন আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি

দেশ এডিশন ইসলামিক ডেস্ক:
প্রকাশ: ৪৭ minutes ago

মানবজীবনে ইমান আনয়নের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান ইবাদত এবং মৌলিক ইসলামি বিধান হচ্ছে পবিত্র নামাজ। ইসলামের সুদৃঢ় পঞ্চ স্তম্ভের মধ্যে দ্বিতীয়টি হলো এই নামাজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন স্থানে এই নামাজের ব্যাপারে অত্যন্ত গুরুত্বারোপ করেছেন এবং মানবজাতিকে বারবার নামাজের কঠোর তাগিদ দিয়েছেন।

পবিত্র কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ইরশাদ করেছেন, ‘আর তোমরা আমার স্মরণোদ্দেশ্যে নামাজ কায়েম করো।’ (সুরা-২০ ত্বা-হা, আয়াত: ১৪)। এছাড়া প্রতিটি নামাজ তার নিজস্ব ও সুনির্দিষ্ট সময়ে আদায় করার প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ ঘোষণা করেন, ‘নিশ্চয় নামাজকে ইমানদারের জন্য নির্ধারিত সময়ে (আদায় করা) আবশ্যক কর্তব্য করা হয়েছে।’ (সুরা নিসা: আয়াত ১০৩)।

আজ সোমবার, ০৬ জুলাই ২০২৬ ইংরেজি, ২২ আষাঢ় ১৪৩৩ বাংলা এবং ২০ মহররম ১৪৪৮ হিজরি। দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আজ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি নিচে তুলে ধরা হলো—

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি:
ফজর: ভোর ০৩:৫০ মিনিট।
জোহর: দুপুর ১২:০৭ মিনিট।
আসর: বিকেল ০৪:৪৩ মিনিট।
মাগরিব: সন্ধ্যা ০৬:৫৪ মিনিট।
এশা: রাত ০৮:২০ মিনিট।
সূর্যোদয়: সকাল ০৫:১৬ মিনিট।
সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:৫৪ মিনিট।

বিভাগীয় শহরের জন্য সময় সমন্বয়:
ঢাকার সময়ের সাথে দেশের অন্যান্য বিভাগীয় শহরের ভৌগোলিক অবস্থানের কারণে ইসলামিক ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী যেসব বিভাগে সময় যোগ বা বিয়োগ করতে হবে, তা নিচে দেওয়া হলো:

বিয়োগ করতে হবে:
চট্টগ্রাম: -৫ মিনিট (ঢাকার সময় থেকে ৫ মিনিট আগে নামাজ শুরু হবে)
সিলেট: -৬ মিনিট (ঢাকার সময় থেকে ৬ মিনিট আগে নামাজ শুরু হবে)
যোগ করতে হবে:

বরিশাল: +১ মিনিট (ঢাকার সময়ের সাথে ১ মিনিট যোগ হবে)
খুলনা: +৩ মিনিট (ঢাকার সময়ের সাথে ৩ মিনিট যোগ হবে)
রাজশাহী: +৭ মিনিট (ঢাকার সময়ের সাথে ৭ মিনিট যোগ হবে)
রংপুর: +৮ মিনিট (ঢাকার সময়ের সাথে ৮ মিনিট যোগ হবে)

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।

error: Content is protected !!