দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে দশ জনের প্রাণহানি

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ২ ঘন্টা আগে

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সুনামগঞ্জে পাঁচজন, রংপুরে দুইজন, ময়মনসিংহে দুইজন এবং নেত্রকোণা ও হবিগঞ্জে একজন করে রয়েছেন। আকস্মিক এই দুর্যোগে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অধিকাংশ ঘটনায় মাঠে কাজ করার সময় কৃষকরা বজ্রপাতে আক্রান্ত হন। হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ে যেতে না পারায় প্রাণহানির ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর অফিস জানায়, জেলার মিঠাপুকুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের পাগলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অন্যদিকে সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা এবং হবিগঞ্জ জেলাতেও পৃথক ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রতিটি এলাকাতেই বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান করায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, এ সময় বজ্রঝড়ের প্রবণতা বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে খোলা মাঠ, নদী বা উঁচু স্থানে অবস্থান এড়িয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

error: Content is protected !!