নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের

দেশ এডিশন রাজনীতি ডেস্ক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন নুসরাত তাবাসসুম। শুনানি শেষে আদালত এই নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। একই সঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও স্থগিত করা হয়।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী, ওইদিন বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ ছিল। তবে নুসরাত তাবাসসুম বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন, যা সময়সীমা অতিক্রম করায় কমিশন তা গ্রহণ করেনি।

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

error: Content is protected !!