পঞ্চগড় জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ মাস আগে


এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পঞ্চগড় জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের পর এই তথ্য জানা গেছে।

ফলাফলের আলোকে জানা যায়, বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে ৪ জন অনুপস্থিত ছিলেন। মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন মাত্র ১ জন শিক্ষার্থী। এছাড়া, তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে ২ জন অনুপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই তিন প্রতিষ্ঠানই এখনও এমপিওভুক্ত নয়। ফলাফলে শিক্ষার্থীদের ০% পাস হওয়া স্থানীয় শিক্ষা সম্প্রদায়ের জন্য উদ্বেগজনক বিষয় হিসেবে দেখা দিয়েছে।

  • #কেউপাসকরেনি
  • #দেশএডিশন
  • #পঞ্চগড়জেলা
  • error: Content is protected !!