পলাতক হাসিনার বক্তব্যে বিপাকে নেতাকর্মীরা

বিশেষ রাজনৈতিক প্রতিবেদক (দেশ এডিশন)::
প্রকাশ: ১ ঘন্টা আগে

রয়টার্সকে দেওয়া পলাতক শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রকাশের পর তাঁর বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া ও ২০২৪ সালের আন্দোলন দমন নিয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের (OHCHR) প্রতিবেদন আবারও আলোচনায় এসেছে।

জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনের সময় নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং এসব কর্মকাণ্ড সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। প্রতিবেদনে তৎকালীন সরকারের শীর্ষ নেতৃত্বের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এদিকে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা ও বিচারিক কার্যক্রম চলছে। সম্প্রতি শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আগামী ডিসেম্বর দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান। পলাতক শেখ হাসিনার এ ধরনের ঘোষণা মাঠপর্যায়ের নেতাকর্মীদের জন্য নতুন করে অনিশ্চয়তা ও ঝুঁকির কারণ হতে পারে। হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণের পরিকল্পনা বিদেশে পালিয়ে থেকে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা।

error: Content is protected !!