কাফুরিয়ায় পারিবারিক বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

সিরাজুল ইসলাম:
প্রকাশ: ১ ঘন্টা আগে


নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি উত্তরপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তি মকছেদ হোসেন মানু (৭০)। তিনি ওই এলাকার মৃত জিয়ারত সরকারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর অভিযুক্ত স্ত্রী অতেজান বেগম (৬৫) কে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এলেও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে এলাকাবাসীর দাবি, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

নাটোর সদর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

error: Content is protected !!