প্রভাবশালী ১০০-তে জায়গা করে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ২ ঘন্টা আগে

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman। বুধবার প্রকাশিত “দ্য ১০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পিপল অব ২০২৬” তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

এই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump এবং চীনের প্রেসিডেন্ট Xi Jinping–সহ বিশ্বের শীর্ষ প্রভাবশালী নেতাদের পাশে জায়গা করে নিয়েছেন তিনি।

টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে প্রকাশিত প্রবন্ধটি লিখেছেন সিঙ্গাপুর ব্যুরো প্রধান সম্পাদক Charlie Campbell। সেখানে তার রাজনৈতিক জীবনের উত্থান-পতনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

প্রবন্ধে উল্লেখ করা হয়, কয়েক মাস আগেও তিনি যুক্তরাজ্যের লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। তবে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন আসে। দীর্ঘ সময় প্রবাসে থাকার পর তিনি দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।

পরবর্তীতে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে বিপুল সমর্থন অর্জনের মাধ্যমে দেশের নেতৃত্বে আসেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বল্প সময়ের ব্যবধানে তার এ উত্থান আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

error: Content is protected !!