বিসিবি নির্বাচনের প্রস্তুতি শুরু আনুষ্ঠানিকভাবে

স্পোর্টস ডেস্ক | দেশ এডিশন:
প্রকাশ: ৪৬ minutes ago

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৬ সালের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

তিন সদস্যের এই কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম।

কমিশনের অন্য সদস্যরা হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।
বিসিবি জানিয়েছে, বোর্ড নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম বিদ্যমান নিয়ম ও বিধিমালা অনুযায়ী পরিচালনা ও তদারকি করবে এই নির্বাচন কমিশন।

সংশ্লিষ্টরা মনে করছেন, কমিশন গঠনের মাধ্যমে বিসিবির আসন্ন নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

error: Content is protected !!