মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএস-পিএসের বেতন বাড়ল

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ১ ঘন্টা আগে

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং একান্ত সচিবদের (পিএস) বেতন পুনর্নির্ধারণ করেছে অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তার মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৫৪০ টাকা।

এ বিষয়ে অর্থ বিভাগ সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রী-প্রতিমন্ত্রী (সমমর্যাদাসহ) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের কার্যালয়ে এপিএস ও পিএস হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বেতন জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডের অষ্টম ধাপ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

এর আগে প্রচলিত বিধান অনুযায়ী, এপিএস পদে নিয়োগপ্রাপ্তরা নবম গ্রেডের প্রারম্ভিক ধাপের ২২ হাজার টাকা মূল বেতন পেতেন। যদিও বিশেষ ক্ষেত্রে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে অতিরিক্ত ইনক্রিমেন্ট যুক্ত করার সুযোগ ছিল।

নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় সংশ্লিষ্ট পদগুলোর মূল বেতন প্রায় ১০ হাজার ৫৪০ টাকা বৃদ্ধি পেল। ফলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত দপ্তরে দায়িত্ব পালনকারী এসব কর্মকর্তার বেতন কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

error: Content is protected !!