মাগুরায় শুরু হচ্ছে ভূমি সেবা মেলা

মো: সাজ্জাদ হোসেন :
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

মাগুরায় তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬” উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের পাশাপাশি মাগুরাতেও ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ই-নামজারি সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ভূমি সংক্রান্ত আবেদন গ্রহণ ও তদারকিসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।

এছাড়া সরাসরি গণশুনানি, অভিযোগ গ্রহণ এবং ডিজিটাল ভূমি সেবা ব্যবহারে পরামর্শ দেওয়ার ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে সাধারণ মানুষ এখন ঘরে বসেই বিভিন্ন ভূমি সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

জেলা প্রশাসন, মাগুরা এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

error: Content is protected !!