শহীদ জিয়ার শাহাদতবার্ষিকীতে শেরপুরে এতিম-দুঃস্থদের খাবার বিতরণ কর্মসূচি

‎​জান্নাতুল বাকী:
প্রকাশ: ৫১ minutes ago

মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শেরপুরে এতিম ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) শেরপুর জেলার ধলা ইউনিয়নের মোহাম্মদিয়া নূরানী ও হাফিজিয়া কওমি মাদ্রাসায় শেরপুর জেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে তিন শতাধিক এতিম, হাফেজ ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এই মানবিক আয়োজনের সার্বিক উদ্যোগ নেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা মোহাম্মদ শওকত হোসেন।

খাবার বিতরণের পূর্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যুবনেতা মোহাম্মদ শওকত হোসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের সার্বিক উন্নয়ন, উৎপাদনমুখী রাজনীতি ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়।

উক্ত কর্মসূচিতে যুবনেতা রূপক, সাগর, রাসেল, জুয়েল, রুবেল, রাজু, রুবেল মোল্লা, মিজান এবং ছাত্রনেতা মাহিন, রিদয়, সোহান, আহসান, আফরোজ, রনি, শফিকুল, হোসেনসহ জেলা যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!