শীতে ত্বকের যত্নে বেদানার খোসা, প্রাকৃতিকভাবে ফিরিয়ে আনে লাবণ্য

দেশ এডিশন | লাইফস্টাইল ডেস্ক:
প্রকাশ: ২ মাস আগে

শীত মৌসুমে ত্বকের শুষ্কতা, রুক্ষতা ও নিস্তেজ ভাব একটি সাধারণ সমস্যা। এ সময় প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে বেদানার খোসা হতে পারে কার্যকর একটি উপাদান।

স্বাস্থ্যের জন্য বেদানা যে কতটা উপকারী, তা মোটামুটি সবারই জানা। নিয়মিত বেদানা খেলে রক্তাল্পতার ঝুঁকি কমে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ হয়। পাশাপাশি ত্বকের বিভিন্ন সমস্যাও দূর করতে সহায়তা করে এই ফল।

বিশেষজ্ঞদের মতে, শুধু বেদানার দানা নয়—এর খোসাও ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেদানার খোসায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা ত্বককে উজ্জ্বল রাখতে সহায়তা করে।

শীতে বেদানার খোসা ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হয়, ব্রণ ও দাগ কমে এবং ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে ওঠে মসৃণ ও সতেজ।

ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সে ক্ষেত্রে বেদানার খোসা হতে পারে সহজলভ্য ও নিরাপদ একটি সমাধান—যা শীতের শুষ্কতায় ত্বকের লাবণ্য ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

error: Content is protected !!