হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে হামলার প্রতিবাদে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

জাান্নাতুল বাকী | শেরপুর
প্রকাশ: ৪ মাস আগে

শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগ চলাকালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

রবিবার বিকেলে শহরের খোয়ারপাড় এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়। এতে জামায়াত ও শিবিরের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল, জেলা সুরা সদস্য হাফেজ মাওলানা আবুল বাতেন, শেরপুর সদর-১ আসনের সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মু. গোলাম কিবরিয়া (ভিপি), এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, গণসংযোগে অংশ নেওয়া শান্তিপূর্ণ কর্মীদের ওপর হামলা একটি পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা। তারা এর তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, জনগণের মাঝে জামায়াতের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তাই প্রতিপক্ষরা ভয় পেয়ে রাজনৈতিকভাবে বাধা সৃষ্টির চেষ্টা করছে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন এবং হাফেজ রাশেদুল ইসলামের দ্রুত আরোগ্য কামনা করেন।

error: Content is protected !!