আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (১০ মে) দুপুরে রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নৌপথে যাত্রীসেবা নিশ্চিত করতে ঘাট ব্যবস্থাপনা, নিরাপত্তা ও তদারকি কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। একই সঙ্গে বিএনপি রাষ্ট্রের স্বার্থে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।