দীর্ঘ প্রতীক্ষা, ধৈর্য ও নিরলস পরিশ্রমের পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্যপদ অর্জন করেছেন নবীন আইনজীবী মোঃ রিয়াজ খান অরণ্য (রোল: ১৮৭৮)। সুপ্রিম কোর্টের নির্ধারিত সকল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে তিনি এ সদস্যপদ লাভ করেন।

তিনি অনলাইন সংবাদমাধ্যম “দেশ এডিশন”-এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলেও জানা গেছে।
নিজের অনুভূতি প্রকাশ করে মোঃ রিয়াজ খান অরণ্য বলেন, “আলহামদুলিল্লাহ! দীর্ঘ প্রতীক্ষা, ধৈর্য ও সংগ্রামের পর আজ স্বপ্ন পূরণ হলো। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সদস্য পদ লাভ করেছি। এই পথচলায় যারা পাশে ছিলেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ভবিষ্যতের পথচলা আরও সহজ ও মসৃণ করতে সকলের দোয়া কামনা করছি।”
আইন পেশায় এ অর্জনকে তিনি নিজের জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তার এ সাফল্যে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে অর্জিত এ সাফল্য নতুন প্রজন্মের আইনজীবীদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।