আদালতের রায়ে টেকনাফের এক ব্যক্তির যাবজ্জীবন সাজা

সাদ্দাম আজীজ, টেকনাফ:
প্রকাশ: ২ ঘন্টা আগে

কক্সবাজারের টেকনাফে ৮৪ হাজার পিস ইয়াবা বহন ও পাচারের ঘটনায় দায়ের করা মামলায় মো. আমিন প্রকাশ ‘কালা বদা’ (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১১ মে) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদু রহিম এ রায় ঘোষণা করেন। পাশাপাশি আদালত পৃথকভাবে সাজা পরোয়ানা ইস্যুর নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. আমিন টেকনাফ উপজেলার দক্ষিণ কচুবনিয়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ) অনুযায়ী দায়ের হওয়া মামলায় আসামির বিরুদ্ধে ৮৪ হাজার পিস ইয়াবা বহন ও পাচারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর টেকনাফ থানায় মামলাটি দায়ের করা হয়। যার মামলা নম্বর-৫৩।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।

error: Content is protected !!