গাজীপুরের সফিপুরে অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। পরে বাহিনীর চৌকস সদস্যরা তাকে বিশেষ গার্ড অব অনার প্রদান করে।
সমাবেশে বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জাতীয় সমাবেশের মাধ্যমে বাহিনীর শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনসম্পৃক্ত কার্যক্রম তুলে ধরা হয়।