বিপ্লব ও সংহতি দিবস ঘিরে সরকারি পরিপত্র প্রকাশ

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন:
প্রকাশ: ১ ঘন্টা আগে

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে উদযাপনের লক্ষ্যে সরকার আনুষ্ঠানিক পরিপত্র জারি করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, দিনটি ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া পৃথক নির্দেশনায় প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালনের বিষয়েও সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে এ দিন কোনো সরকারি ছুটি থাকবে না বলে স্পষ্ট করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সরকারের এক সিদ্ধান্তে ৭ নভেম্বরকে পুনরায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং দিনটিকে সরকারি ছুটির অন্তর্ভুক্ত করা হয়।

মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিব মো. নাসিমুল গণি জানান, দীর্ঘ বিরতির পর দিনটি রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হবে। যথাযোগ্য মর্যাদায় পালন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

error: Content is protected !!